প্রকাশিত জুন ১৮, ২০২৬
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি. এর নতুন নিয়োগ পাওয়া সিনিয়র অফিসারদের জন্য ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। গত ১৬ জুন ২০২৬ ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান এবং ১৮ জুন ২০২৬ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকার্স সিলেকশন কমিটির গৃহীত পরীক্ষায় সিনিয়র অফিসার পদে উত্তীর্ণ হয়ে সম্প্রতি ১৭ জন নতুন কর্মকর্তা বেসিক ব্যাংক পিএলসি.-তে যোগদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, মোঃ গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ মাহমুদুল হাসান, মানব সম্পদ বিভাগের প্রধান মোঃ মামুনুর রহমানসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশগ্রহণকারী সিনিয়র অফিসারদেরকে ব্যাংকের সংস্কৃতি, পরিচালন কাঠামো, কমপ্লায়েন্স পরিবেশ, গ্রাহক সেবা এবং সমসাময়িক ব্যাংকিং অনুশীলন বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হয়। এছাড়া সফল ব্যাংকিং ক্যারিয়ার গড়ার জন্য সততা, পেশাদারিত্ব এবং নিরন্তর শিক্ষার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।